অধ্যক্ষের বাণী

بسم الله الرحمن الرحيم
أسلام عليكم ورحمة الله وبركاته
إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده . أما بعد

সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য, যিনি আমাদের পবিত্র কুরআনুল কারীম হিফজ করার এবং তা হিফজুল কুরআনের মতো এক মহা নেয়ামত ও সৌভাগ্য দান করেছেন। দরূদ ও সালাম প্রিয় দয়াল নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি। সন্তান আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত। আর সেই সন্তানকে যখন দ্বীনি শিক্ষায়, বিশেষ করে পবিত্র কুরআনের হাফেজ হিসেবে গড়ে তোলা হয়, তখন তা হয় ইহকাল ও পরকালের মুক্তির অন্যতম মাধ্যম। একটি শিশুর কোমল মনকে সঠিক ইসলামি আদর্শ, নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন একটি পূর্নাঙ্গ প্রতিষ্ঠান যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে আল-ইমতিহান ইন্টারন্যাশনাল মাদরাসা যথাযত ভূমিকা রাকবে। আমাদের মাদরাসার মূল লক্ষ্য কেবল কুরআনের হিফজ সম্পন্ন করানোই নয়, বহুমুখী সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশ ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কোরআনী শিক্ষার আলো, উত্তম চরিত্র এবং আল্লাহভীতি জাগ্রত করা। অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে আমরা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে আমাদের আদর্শ সুন্নী নুরানী বিভাগ, নাজেরা, হিফজ,মাদানী বিভাগ আলাদা-আলাদা উন্নয়ন পরামর্শ গবেষণা পর্যবেক্ষণ বাস্তবায়ন ও পরিচালনা ডিপার্টমেন্ট এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছি। মাদ্রাসা বলতে আমরা সাধারণত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝি। বাংলাদেশে মাদ্রাসা গুলোতে ইসলাম ধর্ম ও আরবী ভাষা শিক্ষার পাশাপাশি মানবিক, বিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিষয় গুলোকেও পড়ানো হয়। মাদ্রাসা শিক্ষা কোন একমুখী শিক্ষা ব্যবস্থা নয়। মাদ্রাসা শিক্ষার মধ্যে রয়েছে অনেক ধারা ও উপধারা। মাদ্রাসা ও সাধারণ শিক্ষা পদ্ধতির মধ্যে দূরত্ব কমিয়ে আনা প্রয়োজন। মাদ্রাসা পড়ুয়ারাও আমাদের সমাজের অংশ। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ অক্ষুন্ন রেখে তাহাদের মতামত ও সন্তোষ্টিকে সম্মান করে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আসতে পারলে তারা সমৃদ্ধ জাতি গঠনে অবিচ্ছেদ্য কারিগর হিসাবে ভূমিকা রাখতে পারবে। ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। তাই আমাদের সন্তানকে সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি পরিপূর্ন ইসলামী শিক্ষা দানের ব্যবস্থা করা নৈতিক দায়িত্ব। মহান আল্লাহ তায়ালার প্রদত্ত জ্ঞান যা মানব জাতিকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসে এবং ইহকাল ও পরকালীন কল্যাণ দান করে। সেই জ্ঞান আপনাদের দ্বার গোড়ায় পৌছে দেওয়ার জন্যই আল-ইমতিহান ইন্টারন্যাশনাল মাদরাসা প্রতিষ্ঠিত। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের নিবিড় সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি, আপনাদের সকলের সুপরামর্শ ও সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে দ্বীন ও মানবতার কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন ও কুরআন সুন্নাহ্ পথে কবুল করুন। আমীন।

হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ তাওহিদুল আলম আমিরী আল-কাদেরী
প্রিন্সিপাল,
আল-ইমতিহান ইন্টারন্যাশনাল মাদরাসা চট্টগ্রাম।

© All rights reserved © Al-Imtihan

>