উপধ্যক্ষের বাণী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আল-ইমতিহান ইন্টারন্যাশনাল মাদরাসা এর ওয়েবসাইটটির মাধ্যমে সবার সামনে হাজির হওয়ার তাওফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সন্তানদের শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়, বরং তাদের আন্তর্জাতিক মানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। আল-ইমতিহান ইন্টারন্যাশনাল মাদরাসা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যেখানে আমরা একই ছাদের নিচে পবিত্র কুরআন-সুন্নাহর বুনিয়াদি শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক শিক্ষার এক চমৎকার সমন্বয় ঘটিয়েছি।আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের এমন এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো, যাতে তারা প্রযুক্তির আধুনিকতম উৎকর্ষকে গ্রহণ করতে পারে, আবার একই সাথে নিজের দ্বীনি আমল ও আখলাককে সমুন্নত রাখতে পারে। আমরা বিশ্বাস করি, নৈতিকতার ছোঁয়া ছাড়া শিক্ষা কখনো পূর্ণাঙ্গ হতে পারে না।প্রিয় শিক্ষার্থীদের প্রতি আমার স্নেহপূর্ণ পরামর্শ তোমরা সময়ের সঠিক ব্যবহার করবে এবং ইলম অর্জনের পাশাপাশি নিজেদের চরিত্র গঠনে মনোযোগী হবে। তোমরাই ভবিষ্যৎ উম্মাহর কান্ডারি এবং দেশের সম্পদ।আমি এই দ্বীনি ও আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আসুন, আমাদের সন্তানদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির লক্ষে আমরা সম্মিলিতভাবে কাজ করি। আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।

ধন্যবাদান্তে,

মো: আ‌মিনুল ইসলাম

 উপাধ্যক্ষ

আল-ইম‌তিহান ইন্টারন্যাশনাল মাদরাসা

© All rights reserved © Al-Imtihan

>